ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
দৈনিক জনকথা

ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ


রাজধানী থেকে সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেফতার

রাজধানী থেকে সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেফতারওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা ঢাকা: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি). আজ সোমবার (২৭ জুলাই, ২০২৬) দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়.ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন. তিনি জানান, আজ দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে.ডিবি প্রধান আরও জানান, সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক এই চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে. এসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে. গ্রেফতারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে. তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে.উল্লেখ্য, মো. নজরুল ইসলাম সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন. এর আগে তিনি সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এবং সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন.

রাজধানী থেকে সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেফতার