ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
দৈনিক জনকথা

লন্ডনের রাজপথ কাঁপানো ব্রিটিশ পুলিশ অফিসারের ইসলাম গ্রহণ: এক অনুপ্রেরণার গল্প ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা:

লন্ডনের রাজপথ কাঁপানো ব্রিটিশ পুলিশ অফিসারের ইসলাম গ্রহণ: এক অনুপ্রেরণার গল্প 

ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা:
"আমি ইসলামকে বেছে নিইনি, বরং আল্লাহই আমাকে বেছে নিয়েছেন"— অত্যন্ত আবেগঘন কণ্ঠে কথাটি বলছিলেন যুক্তরাজ্যের লন্ডন মেট্রোপলিটন পুলিশের জনপ্রিয় কর্মকর্তা পিসি পল (PC Paul)। দীর্ঘ ১৬ বছর ধরে লন্ডনের এজওয়্যার রোড (Edgware Road) এলাকায় অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন তিনি। লন্ডনের রাজপথ কাঁপানো এই ব্রিটিশ পুলিশ অফিসার সম্প্রতি নিজেই স্থানীয় একটি মসজিদে গিয়ে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাঁর এই সত্যের পথে আসার গল্পটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বজুড়ে লাখো মানুষের হৃদয় জয় করেছে। 

মুসলিম সম্প্রদায়ের সান্নিধ্য ও আত্মিক পরিবর্তন

পিসি পল দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে লন্ডনের এজওয়্যার রোডের মুসলিম অধ্যুষিত এলাকায় দায়িত্ব পালন করছেন। পেশাগত দায়িত্ব পালনের সুবাদে প্রতিদিন খুব কাছ থেকে তিনি মুসলিমদের সংস্কৃতি, পারস্পরিক ভালোবাসা, ধর্মীয় মূল্যবোধ এবং জীবনযাত্রা পর্যবেক্ষণ করার সুযোগ পান। মুসলিমদের নিয়মানুবর্তিতা এবং দিনে পাঁচবার নামাজ আদায়ের গভীর নিষ্ঠা তাঁকে প্রতিনিয়ত মুগ্ধ করত। স্থানীয় মুসলিমরা তাঁকে এতটাই ভালোবাসতেন যে, অনেকেই মজা করে বলতেন, "পল, আপনি একদিন ঠিকই মুসলিম হবেন।" তবে কেউ কখনো তাঁকে ধর্ম পরিবর্তনের জন্য জোর করেনি। 

জীবনের সেই অলৌকিক রাত

ইসলাম গ্রহণের পেছনের গল্পটি পলের নিজের মুখেই শোনা যাক। তিনি জানান, কয়েক মাস আগে এক রাতে হঠাৎ তিনি তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন এবং কোনোভাবেই শ্বাস নিতে পারছিলেন না। ঠিক ভোর রাত ২টার দিকে তাঁর অন্তরের ভেতর থেকে কেউ যেন বলে উঠল, "পবিত্র কুরআন চালু করো"। তিনি ঘরে কুরআনের তিলাওয়াত চালু করার সাথে সাথেই অলৌকিক এক শান্তি অনুভব করেন এবং তাঁর শ্বাসকষ্ট পুরোপুরি দূর হয়ে যায়। এই ঘটনার পর তিনি বুঝতে পারেন, পরম সৃষ্টি কর্তা তাঁকে সত্যের দিকে ডাকছেন। এর পরদিনই তিনি মসজিদে গিয়ে শাহাদাহ পাঠ করে ইসলামে দীক্ষিত হন। 

এক নতুন জীবনের সূচনা

ইসলাম গ্রহণের পর থেকে পল জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন। গত কয়েক মাসে তিনি এক ওয়াক্ত নামাজও কাজা করেননি এবং পবিত্র রমজান মাসের পুরো ৩০টি রোজা অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। মাত্র কয়েক মাসের মধ্যে তিনি সম্পূর্ণ কুরআন দুইবার পড়ে শেষ করেছেন। 

পিসি পল এখন কেবল একজন পুলিশ অফিসারই নন, বরং স্থানীয় মুসলিমদের কাছে একজন ভাই ও অভিভাবক। রাস্তায় ডিউটি করার সময় মুসলিম তরুণদের দেখা পেলে তিনি এখন ভালোবেসে জিজ্ঞেস করেন, "তোমরা নামাজ পড়েছ তো?" তাঁর এই রূপান্তর প্রমাণ করে যে, সত্য ও শান্তির বাণী বর্ণ বা পেশার দেয়াল ভেঙে যেকোনো মানুষের হৃদয়কে স্পর্শ করতে পারে। আলহামদুলিল্লাহ, লন্ডনের রাজপথের এই সাহসী প্রহরীর সত্যের পথে পথচলা হোক মসৃণ ও বরকতময়। 

বিষয় : ধর্ম

দৈনিক জনকথা

সোমবার, ১৫ জুন ২০২৬

লন্ডনের রাজপথ কাঁপানো ব্রিটিশ পুলিশ অফিসারের ইসলাম গ্রহণ: এক অনুপ্রেরণার গল্প ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা:

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: ওয়াদুদ খন্দকার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনকথা

0:00 0:00
1.0x