প্রিন্ট এর তারিখ : ০৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬
সত্যের সৈনিক
আপেল মামুন সরকার ||
সত্যের সৈনিকআপেল মামুন সরকারসত্যের পথে চলতে হলে, ভয়কে করো জয়,অন্যায় দেখে নীরব থাকা কাপুরুষের পরিচয়।মিথ্যার যত প্রাসাদ গড়ে, একদিন হবে ক্ষয়,সত্যের আলো ফুটবেই শেষে, এটাই বিধির নিয়ম হয়।রক্তচক্ষু, হুমকি, বাধা—থামাতে পারে না প্রাণ,সত্যেরসত্যের ডাকে জেগে ওঠে মুক্ত মানুষের গান।গরিবের অশ্রু মুছে দিতে, ন্যায়ের পতাকা হাতে,সাহসীরা ইতিহাস গড়ে, সংগ্রামেরই পথে।মানুষ নয় বংশে বড়, বড় তার কর্মে,সত্য যারা বুকে ধরে, থাকে যুগের ধর্মে।এসো সবাই শপথ করি, অন্যায় রুখে দাঁড়াই,সত্য, ন্যায় আর মানবতার দীপশিখা জ্বালাই।যতদিন সূর্য উঠবে আকাশে, বইবে নদীর স্রোত,ততদিন সত্যের জয়গান গাইবে এই মানবজাত।মাথা নত নয়, বুকটা চিতিয়ে বলো দৃপ্ত কণ্ঠে আজ—"সত্যের জন্য জীবন দেব, তবু করব না লাজ।"
সম্পাদক ও প্রকাশক: ওয়াদুদ খন্দকার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনকথা