প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
মাদক মুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: বেরুয়া স্কুল মাঠের ফুটবল টুর্নামেন্টে এম এম শোয়াইব
ওয়াদুদ খন্দকার ||
মাদক মুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: বেরুয়া স্কুল মাঠের ফুটবল টুর্নামেন্টে এম এম শোয়াইব নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ:কালীগঞ্জের ঐতিহ্যবাহী বেরুয়া স্কুল মাঠে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো "এম এম মতিউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট"। গত শুক্রবার টুর্নামেন্টের বিশেষ ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় সংগঠক ও এনসিপি মনোনীত কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এম এম শোয়াইব।খেলা শুরুর আগে খেলোয়াড়, আয়োজক ও মাঠে উপস্থিত বিপুল সংখ্যক দর্শকের উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত বক্তব্যে এম এম শোয়াইব তরুণ সমাজের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, "তরুণদেরকে মাদক ও নানাবিধ সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ক্রীড়া ও সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক গঠনই করে না, বরং তরুণদের মাঝে শৃঙ্খলা ও নেতৃত্ববোধ গড়ে তোলে।"তিনি আরও যোগ করেন, "আমাদের তরুণ সমাজ ও তারুণ্যের কর্মক্ষমতাকে দেশের কল্যাণে কাজে লাগাতে আমাদের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে এই তরুণরাই সমাজকে বদলে দিতে পারে। কারণ আগামী দিনের কালীগঞ্জের নেতৃত্বে এই তরুণদেরকেই মূল ভূমিকা রাখতে হবে।"ম্যাচটি দেখতে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ও সাধারণ মানুষের ঢল নেমেছিল। উৎসবমুখর পরিবেশে খেলাটি শেষ হয়। উপস্থিত দর্শকরা এই ধরণের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক: ওয়াদুদ খন্দকার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনকথা