প্রিন্ট এর তারিখ : ২৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
টাঙ্গাইলে সাড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ ও ইট দিয়ে মুখ থেঁতলে হত্যাচেষ্টা, অভিযুক্ত বিপ্লব গ্রেপ্তার ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা
ওয়াদুদ খন্দকার ||
টাঙ্গাইলে সাড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ ও ইট দিয়ে মুখ থেঁতলে হত্যাচেষ্টা, অভিযুক্ত বিপ্লব গ্রেপ্তারওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথাটাঙ্গাইল শহরে সাড়ে ছয় বছরের এক অবুঝ শিশুকে ধর্ষণ এবং নির্মমভাবে মুখমণ্ডল ও নাক ইট দিয়ে থেঁতলে হত্যাচেষ্টার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পাষণ্ড ধর্ষকের পৈশাচিক নির্যাতনে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় শিশুটি বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক যুবক বিপ্লবকে (২২) গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা।হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে শহরের ক্যাপসুল মার্কেট এলাকায় এই অমানবিক ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটির মা শহরের ওই এলাকার একটি বিউটি পার্লারে কাজ করেন। অভিযুক্ত বিপ্লব নামের ওই যুবক প্রায়ই সেই পার্লারে যাতায়াত করত এবং সেই সুবাদেই শিশুটির সঙ্গে তার পরিচয় হয়। শুক্রবার বিকেলে ফাঁকা সুযোগ বুঝে বিপ্লব শিশুটিকে নির্জন স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটি তীব্র যন্ত্রণায় কান্নাকাটি শুরু করলে এবং বাধা দেওয়ার চেষ্টা করলে, পাশবিকতার চরম সীমায় পৌঁছে যায় ঘাতক বিপ্লব। শিশুটির মুখ ও নাক ইট দিয়ে উপর্যুপরি আঘাত করে থেঁতলে দেয় সে, যেন তার চিৎকারে কেউ এগিয়ে আসতে না পারে।রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের সার্জারি ওয়ার্ডের বেডে এখন তীব্র যন্ত্রণায় ছটফট করছে শিশুটি। তার পুরো মুখমণ্ডল ও নাক ইটের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির অবস্থা অত্যন্ত গুরুতর এবং তার প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।এদিকে ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত বিপ্লব। আজ রবিবার (১ নভেম্বর) দুপুরে শহরের পার্ক বাজার এলাকায় স্থানীয় জনতা বিপ্লবকে চিনতে পেরে অবরুদ্ধ করে ফেলে এবং গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে বিপ্লবকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। টাঙ্গাইল মডেল থানা পুলিশ নিশ্চিত করেছে যে, ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়েছে।এই রোমহর্ষক ও নিষ্ঠুর ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো টাঙ্গাইল শহরজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। স্থানীয় বাসিন্দা এবং মানবাধিকার কর্মীরা এই অবুঝ শিশুর ওপর বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ঘাতক ও ধর্ষক বিপ্লবের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুকে এমন নৃশংসতার শিকার হতে না হয়।
সম্পাদক ও প্রকাশক: ওয়াদুদ খন্দকার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনকথা