প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬
বাজি ফোটানো নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী, অবস্থা আশঙ্কাজনক — ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা
ওয়াদুদ খন্দকার ||
বাজি ফোটানো নিয়ে বিরোধের জেরে গুলিবিদ্ধ ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী, অবস্থা আশঙ্কাজনক— ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথাভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বাগপত জেলায় দীপাবলির রাতে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে প্রতিবেশীর গুলিতে গুরুতর আহত হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর 'প্রেসিডেন্টস বডিগার্ড' (রাষ্ট্রপতির দেহরক্ষী) বাহিনীর এক জওয়ান। আহত ওই সেনাসদস্যের নাম সৌরভ তোমর (২৬)। বর্তমানে তিনি মিরাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর (রবিবার) দিওয়ালির রাতে বাগপত জেলার রামলা থানার গোপালপুর খদানা গ্রামে নিজের বাড়ির বাইরে দুই ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাজিফাটাচ্ছিলেন সৌরভ। এ সময় প্রতিবেশী ধীরজ ও তার ভাই মনু (প্রবীণ) এসে বাজি ফোটানোর প্রতিবাদ করেন। এনিয়ে সৌরভের ভাই বিনীতের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়।একপর্যায়ে ধীরজ দেশি পিস্তল বের করে গুলি চালালে সেটি প্রথমে দেওয়ালে লেগে রিবাউন্ড হয়ে সৌরভের মাথায় (কানের ঠিক পেছনে) আঘাত করে। দ্রুত তাকে বারোতের কমিউনিটি হেলথ সেন্টারে এবং পরে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথা থেকে গুলি বের করা হলেও তার শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়া সৌরভ দেশটির সবচেয়ে পুরোনো অশ্বারোহী রেজিমেন্ট 'প্রেসিডেন্টস বডিগার্ড'-এর সদস্য হিসেবে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে কর্মরত ছিলেন। দীপাবলির ছুটি কাটাতে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন।ঘটনার পর অভিযুক্ত দুই ভাই ধীরজ ও মনু ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। সৌরভের বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে রামলা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি এফআইআর (FIR) রুজু করা হয়েছে এবং তাঁদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: ওয়াদুদ খন্দকার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনকথা