প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপি ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা
ওয়াদুদ খন্দকার ||
সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপিওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথারাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে দলটি এই বৈঠকে অংশ নিচ্ছে।শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার।সংলাপের প্রেক্ষাপটনিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার প্রেক্ষাপটে জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এনসিপির সঙ্গে এই বৈঠক হচ্ছে। এরপর জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলের সঙ্গেও আলাদা বৈঠক এবং প্রয়োজনে সর্বদলীয় বৈঠক হতে পারে বলে জানা গেছে।এনসিপির অবস্থান ও আলোচনার বিষয়বস্তুপ্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি। দলটির নেতা সারোয়ার তুষার জানান, গণভোটের রায় বাস্তবায়ন এবং আওয়ামী লীগ ও জুলাই গণহত্যার বিচারই জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত।বৈঠকে রাজনৈতিক ঐক্যে ফাটলের কারণ, বিএনপির কিছু নেতার বিরুদ্ধে আওয়ামী লীগকে আশ্রয়ের অভিযোগ, গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি তুলে ধরবে এনসিপি। হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর মাধ্যমে এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: ওয়াদুদ খন্দকার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনকথা