ঢাকা    বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক জনকথা

সাংবাদিক পরিচয়ের আড়ালে ইয়াবা পাচার, হোয়াইক্যংয়ে মাইক্রোবাস চালক আটক

ক্যানসার রোগীদের সুরথিরাপি থেকে ‘ইন্ডিয়ান আইডল ১৬’ চ্যাম্পিয়ন: জ্যোতির্ময়ী নায়কের অবিশ্বাস্য গল্প ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা বিনোদন ডেস্ক | ২৮ জুলাই, ২০২৬

রাজধানী থেকে সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেফতার

কালিগঞ্জে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: জাংগালিয়ায় শিক্ষার্থীসহ আহত ৮, ইউএনও’র হস্তক্ষেপ কামনা ওয়াদুদ খন্দকার, কালিগঞ্জ (গাজীপুর) , দৈনিক জনকথা:

প্রাথমিকের স্কুল ফিডিং কর্মসূচি: ঝরে পড়া রোধ ও পুষ্টির মেলবন্ধনে নতুন দিগন্ত, প্রয়োজন কঠোর নজরদারি ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা

টাকা দিলে সার্ভার খোলা, না দিলে নেট সমস্যা: জাঙ্গালিয়া ইউপিতে চরম ভোগান্তি ওয়াদুদ খন্দকার, গাজীপুর প্রতিনিধি দৈনিক জনকথা কালীগঞ্জ (গাজীপুর):

সাংবাদিক পরিচয়ের আড়ালে ইয়াবা পাচার, হোয়াইক্যংয়ে মাইক্রোবাস চালক আটক 

ওয়াদুদ খন্দকার, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, দৈনিক জনকথা:
কক্সবাজারের টেকনাফে সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে ইয়াবা পাচারের চেষ্টাকালে মোহাম্মদ আনোয়ার (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত সোমবার (২৫ মে) সন্ধ্যায় হোয়াইক্যং চেকপোস্টে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। এ সময় আনুমানিক ৪৮ লাখ টাকা মূল্যের ১৬ হাজার পিস ইয়াবাসহ মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। 

আটক মোহাম্মদ আনোয়ার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ নুরের ছেলে। তিনি পেশায় মূলত একজন মাইক্রোবাস চালক। 

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সন্ধ্যায় হ্নীলা থেকে কক্সবাজার অভিমুখে ছেড়ে আসা একটি মাইক্রোবাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যদের সন্দেহ হয়। গাড়িটি থামিয়ে তল্লাশির উদ্যোগ নিলে চালক আনোয়ার নিজেকে ‘সাংবাদিক’ পরিচয় দিয়ে কর্তব্যরত বিজিবি সদস্যদের সাথে অত্যন্ত অশোভন আচরণ শুরু করেন এবং জোরপূর্বক চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা চালান। 

পরিস্থিতি বেগতিক দেখে বিজিবি সদস্যরা তাদের প্রশিক্ষিত নারকোটিক্স ডগ ‘হেনরী’র সহায়তা নেন। ডগ স্কোয়াডের নিখুঁত তল্লাশির একপর্যায়ে মাইক্রোবাসের পেছনের সিট কভারের ভেতর অত্যন্ত অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

মাদক উদ্ধারের পাশাপাশি চালকের কাছ থেকে তল্লাশি চালিয়ে ‘দেশ সকাল’ নামের একটি সংবাদপত্রের সাংবাদিক পরিচয়পত্র এবং ‘বাংলাদেশ নারী ও শিশু উন্নয়ন সোসাইটি’ নামের একটি সামাজিক সংগঠনের আইডি কার্ড জব্দ করা হয়। বিজিবি জানায়, চেকপোস্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে আনোয়ার এই ভুয়া পরিচয়পত্রগুলো তৈরি করেছিলেন এবং দীর্ঘদিন ধরে এর আড়ালে মাদকের কারবার চালিয়ে আসছিলেন। 

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আরও জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং কঠোর তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। আটক মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও মাইক্রোবাসসহ তাকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। 

বিষয় : কক্সবাজার

দৈনিক জনকথা

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সাংবাদিক পরিচয়ের আড়ালে ইয়াবা পাচার, হোয়াইক্যংয়ে মাইক্রোবাস চালক আটক

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: ওয়াদুদ খন্দকার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনকথা

0:00 0:00
1.0x