ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনকথা

কালীগঞ্জের কলাপাটুয়ায় গোয়াল ভেঙে কৃষকের গরু চুরি: নিঃস্ব পরিবার, বাড়ছে নিরাপত্তাহীনতা ওয়াদুদ খন্দকার, বিশেষ প্রতিনিধি (দৈনিক জনকথা):

কালীগঞ্জের কলাপাটুয়ায় গোয়াল ভেঙে কৃষকের গরু চুরি: নিঃস্ব পরিবার, বাড়ছে নিরাপত্তাহীনতা

ওয়াদুদ খন্দকার, বিশেষ প্রতিনিধি (দৈনিক জনকথা):

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামে ফের সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ গরু চোর চক্র। রাতের আঁধারে গোয়ালঘরের তালা ভেঙে কৃষক সাইফুল মোল্লার ৬টিসহ মোট ৮টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। এতে নিঃস্ব হয়ে পড়েছে কৃষক পরিবারটি। স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করলেও এখনো কার্যকর সচেতনতা বা কঠোর পাহারার জোরদার ব্যবস্থা না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কলাপাটুয়া গ্রামের মৃত আব্দুল আজিজ মোল্লার ছেলে আরমান মেম্বারের ২টি এবং তার ভাতিজা ছিদ্দিক মোল্লার ছেলে সাইফুল মোল্লার ৬টি গাভি, ষাঁড় ও বকনা গরু গোয়াল থেকে চুরি হয়। প্রতিদিনের মতো গোয়ালে গরু রেখে রাতে ঘুমাতে গিয়েছিলেন তারা। সকালে ঘুম থেকে উঠে দেখেন গোয়ালঘর খালি এবং তালা ভাঙা। চুরি হওয়া এই গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

ভুক্তভোগী সাইফুল মোল্লা ও তার পরিবার জানান, বহু কষ্টে লালন-পালন করা এই গবাদিপশুগুলোই ছিল তাদের আয়ের প্রধান উৎস। হঠাৎ এভাবে সব হারিয়ে তারা এখন দিশাহারা।

এলাকাবাসীর অভিযোগ, কালীগঞ্জে ইদানীং রাতের বেলায় গরু চুরির প্রবণতা আশঙ্কাজনকহারে বেড়ে গেছে। চোরেরা এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে পিকআপ ভ্যান বা ছোট ট্রাক নিয়ে এসে মুহূর্তের মধ্যে বড় খামার বা গোয়াল থেকে গরু তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত স্থানীয় পর্যায়ে রাতের পাহারা বা জনসচেতনতা সেভাবে গড়ে ওঠেনি। অনেকে চুরির ঘটনা ঘটে যাওয়ার পর শুধু আফসোস করেন, কিন্তু সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে বা পুলিশের নাইট পেট্রোলিং জোরদার করতে কার্যকর পদক্ষেপ নিতে বিলম্ব করছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং চোর চক্রকে শনাক্ত ও চোরাই গরু উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

তবে সচেতন মহল মনে করছেন, কেবল পুলিশি টহল নয়; চুরি রোধে প্রতিটি গ্রামে রাত্রিকালীন পাহারা কমিটি গঠন, সিসি ক্যামেরা স্থাপন এবং নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ সচেতনতা গড়ে তোলা এখন সময়ের দাবি। অন্যথায় একের পর এক কৃষকের স্বপ্ন এভাবে রাতের অন্ধকারে লুট হয়ে যাবে।

দৈনিক জনকথা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

কালীগঞ্জের কলাপাটুয়ায় গোয়াল ভেঙে কৃষকের গরু চুরি: নিঃস্ব পরিবার, বাড়ছে নিরাপত্তাহীনতা ওয়াদুদ খন্দকার, বিশেষ প্রতিনিধি (দৈনিক জনকথা):

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: ওয়াদুদ খন্দকার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনকথা

0:00 0:00
1.0x