ঢাকা    বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
দৈনিক জনকথা

বাংলাদেশ কালচারাল সেন্টারের আন্তর্জাতিক উপদেষ্টা হলেন শাহ নেওয়াজ

বাংলাদেশ কালচারাল সেন্টারের আন্তর্জাতিক উপদেষ্টা হলেন শাহ নেওয়াজ ওয়াদুদ খন্দকার, — দৈনিক জনকথাবাংলার হাজার বছরের আবহমান সংস্কৃতি, ঐতিহ্য ও প্রাণবন্ত সাহিত্যের অমল ধারাকে বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে নবগঠিত ‘বাংলাদেশ কালচারাল সেন্টার’-এর আন্তর্জাতিক উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী লায়ন এম শাহ নেওয়াজ। সম্প্রতি সংগঠনের এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়। শাহ নেওয়াজ দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি প্রবাসীদের অন্যতম শীর্ষ সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং ‘জামাইকা বাংলাদেশি অ্যাসোসিয়েশন’-এর শীর্ষ নেতৃত্বের দায়িত্বে রয়েছেন। এ ছাড়া তিনি প্রবাসীদের সেবামূলক প্রতিষ্ঠান ‘গোল্ডেন এজ হোম কেয়ার’-এর প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ কালচারাল সেন্টারের আন্তর্জাতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় শাহ নেওয়াজ সংগঠনের সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, "বিশ্বের বুকে বাংলাদেশের গৌরবময় সংস্কৃতি ও সাহিত্যকে আরও জোরালোভাবে তুলে ধরতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। প্রবাসে নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতির চর্চা ছড়িয়ে দিতে এই প্ল্যাটফর্মটি অত্যন্ত সময়োপযোগী ভূমিকা রাখবে।"সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, শাহ নেওয়াজের মতো একজন অভিজ্ঞ, দূরদর্শী ও প্রগতিশীল ব্যক্তিত্বের আন্তর্জাতিক উপদেষ্টা পদের অন্তর্ভুক্তি বাংলাদেশ কালচারাল সেন্টারের বৈশ্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করবে। বিশ্বমঞ্চে বাংলাদেশের কৃষ্টি ও ঐতিহ্য বিনির্মাণে তার এই নিয়োগ প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে

বাংলাদেশ কালচারাল সেন্টারের আন্তর্জাতিক উপদেষ্টা হলেন শাহ নেওয়াজ