ঢাকা    বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
দৈনিক জনকথা

নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যা

নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যাওয়াদুদ খন্দকার, নোয়াখালী প্রতিনিধি | দৈনিক জনকথাতারিখ: ৩১ মে ২০২৬ নোয়াখালীতে পৃথক দুটি ঘটনায় দুজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার খবর পাওয়া গেছে। জেলা সদর ও বেগমগঞ্জ উপজেলায় পৃথক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটে। বেগমগঞ্জে তরুণের পথ আটকে পিটিয়ে হত্যাপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের প্রাক-মুন্সিরহাট বাজার এলাকায় জোবায়ের হোসেন ওরফে রাকিব (২৩) নামে এক তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রাকিব পেশায় একজন দোকান কর্মচারী এবং ওই গ্রামের সৌদি প্রবাসী মো. হানিফের ছেলে। স্থানীয়রা জানান, কয়েকদিন আগে বাজারের দুই স্বর্ণকারের বিরোধ মেটানোর অনুরোধ করেছিলেন রাকিব, যা নিয়ে একটি পক্ষ তাঁর ওপর ক্ষিপ্ত ছিল। গত শনিবার (৩০ মে) রাতে বিরোধ মীমাংসার বৈঠক শেষে ছোট ভাই রিমনকে সাথে নিয়ে বাড়ি ফেরার পথে অন্ধকার সড়কে একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। রড দিয়ে বেধড়ক পিটিয়ে রাকিবের মাথা ও শরীর থেঁতলে দেওয়া হয়। ছোট ভাই রিমন রক্ষা করতে গেলে তাঁর ওপরও হামলা হয়। পরে রক্তাক্ত অবস্থায় রাকিবকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, রাতের আঁধারে এই হামলা চালানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সদরে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যাঅপরদিকে নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার, মাদক সেবন ও কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে অপর একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সদর উপজেলার বাংলাবাজার এলাকায় নীরব (২৬) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত নীরব উপজেলার আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরা গ্রামের আবদুল গণি মাঝির ছেলে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গণপিটুনি ও ধারালো অস্ত্রের আঘাতে এই মৃত্যুর ঘটনা ঘটে। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে দুইজনকে আটক করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। পৃথক এই দুটি হত্যাকাণ্ডের ঘটনায় পুরো নোয়াখালী জেলায় তীব্র চাঞ্চল্য ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। 

নোয়াখালীতে পৃথক ঘটনায় দুজনকে পিটিয়ে হত্যা