ছাতিয়ানী আলিম মাদ্রাসার মাঠে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: ছাতিয়ানী গ্রাম চ্যাম্পিয়ন
গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী ছাতিয়ানী আলিম মাদ্রাসার মাঠে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত: ছাতিয়ানী গ্রাম চ্যাম্পিয়নকালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী ছাতিয়ানী আলিম মাদ্রাসার মাঠে আজ এক জমকালো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফুটবল ম্যাচে জাঙ্গালিয়া গ্রামকে পরাজিত করে ছাতিয়ানী গ্রাম দল গৌরবময় বিজয় অর্জন করেছে।খেলায় সভাপতিত্ব করেন জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব নেছার উদ্দিন নূহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি জনাব আলমগীর খান।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাঙ্গালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার সৈয়দ আহমেদ কবির বুলবুল এবং ৪ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি হুমায়ুন শেখ। খেলাটি উপভোগ করতে স্থানীয় এলাকার সর্বস্তরের জনগণ ও যুবসমাজের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে খেলাটি শেষ হয়।প্রতিবেদক: ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা।