ঈদুল আজহার আনন্দে বিষাদ: মাংস গলায় আটকে দুই জেলায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ঈদুল আজহার আনন্দে বিষাদ: মাংস গলায় আটকে দুই জেলায় দুই শিক্ষার্থীর মৃত্যুস্টাফ রিপোর্টার, দৈনিক জনকথা (ওয়াদুদ খন্দকার): পবিত্র ঈদুল আজহার আনন্দের দিনেই দেশের দুই জেলায় পৃথক ঘটনায় কোরবানির মাংস গলায় আটকে দুই শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন জামালপুরের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং অন্যজন চুয়াডাঙ্গার পঞ্চম শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থী। এ ঘটনায় দুই পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।জামালপুরে কিশোরের মৃত্যুজামালপুরের ইসলামপুর উপজেলায় কোরবানির মাংস খাওয়ার সময় গলায় আটকে ১৪ বছর বয়সী ইয়াসিন হোসেন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে উপজেলার পোড়ারচর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মৃত ইয়াসিন ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় বটচর নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।চুয়াডাঙ্গায় মাদ্রাসা ছাত্রীর প্রাণহানিঅন্য এক ঘটনায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায় আঁখি (১১) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী মারা গেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টার দিকে পরিবারের সঙ্গে খাবার খাওয়ার সময় তার গলায় কোরবানির মাংস আটকে যায়। মৃত আঁখি স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহর মেয়ে এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। ঈদের দিনের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।