ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনকথা

শেখ হাসিনার প্রত্যর্পণ আইন ও বিচার বিভাগীয় প্রক্রিয়ায় এগোবে: ভারত

ওয়াদুদ খন্দকার | দৈনিক জনকথা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ একটি আইন ও বিচার বিভাগীয় প্রক্রিয়া এবং সে অনুযায়ীই তা এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে ভারত। পাশাপাশি, বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এ বিষয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশনই সবচেয়ে ভালো তথ্য দিতে পারবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি ভারতের এই অবস্থানের কথা তুলে ধরেন।

ব্রিফিংয়ে শেখ হাসিনাকে দেশে ফেরাতে তার আইনজীবীদের পক্ষ থেকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর আবেদন জানিয়ে বাংলাদেশ হাইকমিশনে চিঠি দেওয়ার প্রসঙ্গটি ওঠে। এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে রণধীর জয়সওয়াল স্পষ্ট করে বলেন, ‘এটি মূলত এমন একটি প্রশ্ন, যা আপনাদের বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞাসা করা উচিত। একজন নাগরিকের দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণভাবে সে দেশের হাইকমিশনের এখতিয়ারভুক্ত। তারাই এ বিষয়ে তাদের অবস্থান বা তথ্য আপনাদের জানাতে পারবে।’

বাংলাদেশ থেকে পাঠানো প্রত্যর্পণের আবেদন নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে সর্বশেষ কী আলোচনা হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদনসংক্রান্ত চিঠির বিষয়ে যেমনটি আমি বলেছি, এটি সম্পূর্ণ আইনি ও বিচার বিভাগীয় প্রক্রিয়া। সেই অনুযায়ীই বিষয়টি এগিয়ে নেওয়া হবে।’

ব্রিফিংয়ে দ্য হিন্দুর সাংবাদিকসহ উপস্থিত গণমাধ্যমকর্মীরা প্রশ্ন করেন, বৈধ পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়া কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করা সম্ভব কি না। জবাবে জয়সওয়াল বিষয়টিকে কারিগরি ও আইনি দিক হিসেবে উল্লেখ করে বলেন, ‘স্বাভাবিকভাবেই মানুষের যাতায়াতের জন্য বৈধ ভ্রমণসংক্রান্ত নথির প্রয়োজন হয়। তবে এটি একটি কারিগরি বিষয়। এ বিষয়ে সুনির্দিষ্ট কারিগরি দিকগুলো খতিয়ে দেখে বিস্তারিত তথ্য নিয়ে পরে আপনাদের জানাব।’

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। পরবর্তীতে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার মৃত্যুদণ্ডের রায় হয় এবং বাংলাদেশ সরকার বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে।

এরই মধ্যে আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে গত সোমবার (৯ নভেম্বর) লন্ডনভিত্তিক একটি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেন শেখ হাসিনা। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পাসপোর্ট দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়ে জানিয়েছেন, তাকে প্রচলিত প্রত্যর্পণ বা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরিয়ে আনা হবে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আবেদনটির সত্যতা ও আইনি ভিত্তি খতিয়ে দেখা হচ্ছে।

দৈনিক জনকথা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণ আইন ও বিচার বিভাগীয় প্রক্রিয়ায় এগোবে: ভারত

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: ওয়াদুদ খন্দকার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনকথা

0:00 0:00
1.0x