ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনকথা

যুদ্ধ-পূর্ব অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে সাত শর্ত দিলো ইরান ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা

যুদ্ধ-পূর্ব অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে সাত শর্ত দিলো ইরান

ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আট মাস ধরে চলা সংঘাত শুরুর আগের অবস্থায় আর কখনোই ফিরবে না কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। এমন কঠোর ঘোষণা দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। বুধবার (১১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, এই নৌপথের ব্যবস্থাপনা ও তদারকি নিয়ে প্রতিবেশী দেশ ওমানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে তেহরান।

একই সঙ্গে চলমান যুদ্ধের অবসানে ওয়াশিংটনের সামনে সাত দফা শর্ত তুলে ধরেছে ইরান। গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এসব শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের শান্তি আলোচনা বা সমঝোতা সম্ভব নয়।

হরমুজ প্রণালিতে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা

সাক্ষাৎকারে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জলসীমার ধারণা পুরোপুরি নাকচ করে দেন ইরানের স্পিকার। তিনি দাবি করেন, এই প্রণালিতে কোনো উন্মুক্ত জলসীমা নেই এবং ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনও এখানে প্রযোজ্য নয়। প্রণালির দুই তীরবর্তী দেশ অর্থাৎ ইরান ও ওমানের নিজস্ব আইন অনুযায়ীই এর ভেতরের চলাচল ও নিয়মকানুন নির্ধারিত হবে। আট মাসের সংঘাত নিরসনে তেহরানের দেওয়া সাত দফা প্রস্তাবের অংশ হিসেবেই ওমানের সঙ্গে এই সমঝোতা হয়েছে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের সামনে সাত দফা শর্ত

কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান ইতোমধ্যে নিজেদের অবস্থান ও সাতটি শর্ত যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে। এখন ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান। গালিবাফের ভাষায়, ‘এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে।’

ইরানের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে:

• যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ও সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার।

• বিদেশে জব্দ করে রাখা ইরানি সম্পদ অবমুক্ত করা।

• সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ এবং যুদ্ধের পূর্ণ অবসান হয়েছে বলে স্পষ্ট ঘোষণা দেওয়া।

গালিবাফ উল্লেখ করেন, এসব শর্ত গত জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকেরই অংশ ছিল। আলোচনায় বসার আগে এগুলো বাস্তবায়ন করা জরুরি। চুক্তির পথে প্রধান বাধা হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার অভাবকে দায়ী করে তিনি বলেন, ওয়াশিংটন যদি অতিরিক্ত কোনো দাবি না তুলে আগের সমঝোতার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তবেই কেবল চুক্তিতে পৌঁছানো সম্ভব।

নতুন হামলার সতর্কবার্তা ও রাশিয়ার মধ্যস্থতা

সাক্ষাৎকারে ইরানের শীর্ষ এই আলোচক আরও জানান, তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরুর জন্য মস্কো সফরের সময় মার্কিন কর্মকর্তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মধ্যস্থতা করার অনুরোধ জানিয়েছিলেন।

এছাড়া ইরানে নতুন করে কোনো সামরিক হামলা চালানো হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বড় ধরনের পরাজয়ের মুখে পড়বেন বলে হুঁশিয়ারি দেন গালিবাফ। আগামী জানুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন মার্কিন কংগ্রেসের কাছ থেকেও ট্রাম্পকে তীব্র রাজনৈতিক চাপের মুখে পড়তে হবে বলে মন্তব্য করেন তিনি। ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অচলাবস্থা থেকে বেরিয়ে আসতে ইরান নিজেদের সামরিক সক্ষমতা ও দীর্ঘস্থায়ী প্রতিরোধব্যবস্থা আরও জোরদার করছে।

ইয়েমেন সংঘাত ও আঞ্চলিক পরিস্থিতি

সৌদি আরব সমর্থিত ইয়েমেন সরকার ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের (আনসারুল্লাহ) চলমান লড়াই প্রসঙ্গে গালিবাফ বলেন, এই সংঘাতে বাইরের কারও হস্তক্ষেপ করা উচিত নয়। তবে সৌদি আরব ও ইয়েমেন সরকার উভয় পক্ষ যদি আনুষ্ঠানিকভাবে সহায়তা চায়, তবে তাদের মধ্যকার বিরোধ নিরসনে ইরান অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে। উল্লেখ্য, এর আগে গত অক্টোবরেও সৌদি আরব ও হুতিদের মধ্যে আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল তেহরান।

দৈনিক জনকথা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

যুদ্ধ-পূর্ব অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি, যুক্তরাষ্ট্রকে সাত শর্ত দিলো ইরান ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: ওয়াদুদ খন্দকার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনকথা

0:00 0:00
1.0x