ঢাকা    সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
দৈনিক জনকথা

শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসিকে ট্রাইব্যুনালে হাজির

বেরোবির সাবেক উপাচার্য ড. হাসিবুর রশিদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য ড. হাসিবুর রশিদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (১৭ মে) দুপুর ১২টা ২৪ মিনিটে তাকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। এর আগে গতকাল শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, বেরোবির সাবেক এই ভিসিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে হাজির করা হবে। এরপর তাকে কারাগারে পাঠানোর জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানাবে প্রসিকিউশন পক্ষ।

এর আগে, গত ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যার দায়ে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ট্রাইব্যুনাল-২। এই মামলায় প্রধান আসামি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে বা পলাতক ছিলেন।

বিষয় : ভিসি বেরোবি আইন আদালত আবু সাঈদ জুলাই গণহত্যা

দৈনিক জনকথা

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসিকে ট্রাইব্যুনালে হাজির

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য ড. হাসিবুর রশিদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (১৭ মে) দুপুর ১২টা ২৪ মিনিটে তাকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। এর আগে গতকাল শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, বেরোবির সাবেক এই ভিসিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে হাজির করা হবে। এরপর তাকে কারাগারে পাঠানোর জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানাবে প্রসিকিউশন পক্ষ।

এর আগে, গত ৯ এপ্রিল শহীদ আবু সাঈদ হত্যার দায়ে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন ট্রাইব্যুনাল-২। এই মামলায় প্রধান আসামি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে বা পলাতক ছিলেন।

দৈনিক জনকথা

সম্পাদক ও প্রকাশক: ওয়াদুদ খন্দকার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনকথা

0:00 0:00
1.0x