ঢাকা    বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক জনকথা

দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

ক্যানসার রোগীদের সুরথিরাপি থেকে ‘ইন্ডিয়ান আইডল ১৬’ চ্যাম্পিয়ন: জ্যোতির্ময়ী নায়কের অবিশ্বাস্য গল্প ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা বিনোদন ডেস্ক | ২৮ জুলাই, ২০২৬

রাজধানী থেকে সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেফতার

কালিগঞ্জে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: জাংগালিয়ায় শিক্ষার্থীসহ আহত ৮, ইউএনও’র হস্তক্ষেপ কামনা ওয়াদুদ খন্দকার, কালিগঞ্জ (গাজীপুর) , দৈনিক জনকথা:

প্রাথমিকের স্কুল ফিডিং কর্মসূচি: ঝরে পড়া রোধ ও পুষ্টির মেলবন্ধনে নতুন দিগন্ত, প্রয়োজন কঠোর নজরদারি ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা

টাকা দিলে সার্ভার খোলা, না দিলে নেট সমস্যা: জাঙ্গালিয়া ইউপিতে চরম ভোগান্তি ওয়াদুদ খন্দকার, গাজীপুর প্রতিনিধি দৈনিক জনকথা কালীগঞ্জ (গাজীপুর):

দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের চিরিরবন্দরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শনিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের দশমাইল হাইওয়ে থানার পশ্চিম পাশে গাড়োডাঙ্গি ব্রিজের ওপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন—চিরিরবন্দরের ডা. খালেদ সাগরের ছেলে জাবির খালেদ (১৯) এবং তেঁতুলিয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের শাহাপাড়া এলাকার মো. দুলাল হোসেনের ছেলে মো. রিয়াদ হোসেন (১৯)। তারা দুজনেই আমেনা-বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে জাবির ও রিয়াদ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মোটরসাইকেলটি গাড়োডাঙ্গি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন। 

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাদের দ্রুত উদ্ধার করে রংপুর ডক্টরস হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা

দৈনিক জনকথা

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল দুই কলেজ শিক্ষার্থীর

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: ওয়াদুদ খন্দকার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনকথা

0:00 0:00
1.0x