ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনকথা

ফরিদপুর ও গাজীপুরে বাসে আগুন: ফরিদপুরে ধোঁয়ায় শ্বাসকষ্টে ঘুমন্ত চালকের মৃত্যু

ফরিদপুর ও গাজীপুর প্রতিনিধি:

ফরিদপুর ও গাজীপুরের পৃথক স্থানে পার্কিং করে রাখা যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে । সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ও ভোরে এসব নাশকতার ঘটনা ঘটে।এর মধ্যে ফরিদপুরে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা কালাচাঁন শেখ (৩৪) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে বাসের ভেতরেই তাঁর মৃত্যু হয়।

ফরিদপুরে ঘুমন্ত চালকের মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত পৌনে ২টা থেকে ৩টার মধ্যে কোনো এক সময়ে ফরিদপুর শহরের গোয়ালচামোট এলাকার নতুন বাসস্ট্যান্ডে রাস্তার পাশে পার্কিং করা ‘কিশোর তন্ময়’ নামের একটি লোকাল বাসে হঠাৎ আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পর মুহূর্তের মধ্যে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। ওই সময় বাসের ভেতরেই ঘুমিয়ে ছিলেন চালক কালাচাঁন শেখ। বাসে আগুন লাগার পর ভেতরের ঘন ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় এবং পুরো বাসটি পুড়ে ছাই হয়ে যায়।

নিহত বাসচালক কালাচাঁন জেলার মকসুদপুর উপজেলার দিকনগর এলাকার বাসিন্দা । খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

গাজীপুরে একই মালিকের দুই বাসে আগুন

এদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘আজমেরী পরিবহন’ এর দুটি যাত্রীবাহী বাসে পৃথক সময়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার ভোরে একটি এবং সন্ধ্যায় একই মালিকের আরেকটি পরিত্যক্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। মহাসড়কের পাশে কয়েকমাস ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা বাস দুটিতে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ ।

এসব নাশকতার ঘটনার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।

দৈনিক জনকথা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ফরিদপুর ও গাজীপুরে বাসে আগুন: ফরিদপুরে ধোঁয়ায় শ্বাসকষ্টে ঘুমন্ত চালকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: ওয়াদুদ খন্দকার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনকথা

0:00 0:00
1.0x