ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনকথা

পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর

বিশেষ প্রতিনিধি, জাজিরা (শরীয়তপুর):

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে ছাত্র ধর্মঘট পালনের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। গত সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। প্রায় এক ঘণ্টা ধরে টোলপ্লাজার কার্যক্রম বন্ধ থাকায় সেতুর দুই পাশে বিপুলসংখ্যক যানবাহন আটকে পড়ে সাধারণ যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে ‘Danib Bin Iqbal’-এর ফেসবুক আইডিসহ বিভিন্ন আইডি থেকে মধ্যরাতে সরাসরি সম্প্রচার করা (লাইভ) ভিডিওতে এ কর্মসূচির চিত্র দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, কয়েক হাজার নেতাকর্মী বৈঠা হাতে নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রেখেছেন।

অবরোধ চলাকালে আন্দোলনকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ভিডিওতে কয়েকটি ককটেল বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেলেও কারা এসব বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। একই সময়ে উগ্র নেতাকর্মীদের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করতেও দেখা যায়।

এদিকে, চারদিক থেকে লাঠিসোঁটা ও বৈঠা হাতে অবরোধে অংশ নিতে নেতাকর্মীরা আসতে শুরু করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পদ্মা সেতু দক্ষিণ থানার প্রধান ফটকে তালা দিয়ে ভেতরে অবস্থান নেন পুলিশ সদস্যরা। ঘটনার বিষয়ে জানতে পদ্মা সেতু দক্ষিণ থানার কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে পুলিশ কিংবা সেতু কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন।

— ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা

দৈনিক জনকথা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: ওয়াদুদ খন্দকার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনকথা

0:00 0:00
1.0x