ঢাকা    বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক জনকথা

রাজিবপুরে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

ক্যানসার রোগীদের সুরথিরাপি থেকে ‘ইন্ডিয়ান আইডল ১৬’ চ্যাম্পিয়ন: জ্যোতির্ময়ী নায়কের অবিশ্বাস্য গল্প ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা বিনোদন ডেস্ক | ২৮ জুলাই, ২০২৬

রাজধানী থেকে সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেফতার

কালিগঞ্জে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: জাংগালিয়ায় শিক্ষার্থীসহ আহত ৮, ইউএনও’র হস্তক্ষেপ কামনা ওয়াদুদ খন্দকার, কালিগঞ্জ (গাজীপুর) , দৈনিক জনকথা:

প্রাথমিকের স্কুল ফিডিং কর্মসূচি: ঝরে পড়া রোধ ও পুষ্টির মেলবন্ধনে নতুন দিগন্ত, প্রয়োজন কঠোর নজরদারি ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা

টাকা দিলে সার্ভার খোলা, না দিলে নেট সমস্যা: জাঙ্গালিয়া ইউপিতে চরম ভোগান্তি ওয়াদুদ খন্দকার, গাজীপুর প্রতিনিধি দৈনিক জনকথা কালীগঞ্জ (গাজীপুর):

রাজিবপুরে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার 

ওয়াদুদ খন্দকার, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৮) শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে লতিফ উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (৩১ মে) দুপুরে উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর কোদালকাটি তেররশি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার লতিফ উদ্দিন ওই ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা। 

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা-মা দুজনেই পেশায় দিনমজুর। ঘটনার দিন সকালে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কোরবানির মাংস বিতরণ কাজে সহায়তার জন্য শিশুটির বাবা বাড়ি থেকে বের হন। দুপুরে শিশুটির মা ওই এনজিও থেকে মাংস আনতে যান। যাওয়ার সময় তিনি নিরাপত্তার স্বার্থে ঘরে তালা দিয়ে শিশুটিকে বাড়ি পাহারা দেওয়ার জন্য সামনে বসিয়ে রেখে যান।

সেই সুযোগে বাড়ির সামনে ধান কাটতে থাকা দিনমজুর লতিফ উদ্দিন শিশুটিকে একা পেয়ে পানি খাওয়ার অজুহাতে ঘরের ভেতর নিয়ে যায় এবং শ্লীলতাহানিসহ ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি ভয়ে চিৎকার করে লতিফ উদ্দিনের হাত থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে পাশে তার নানির বাড়িতে আশ্রয় নিয়ে ঘটনাটি খুলে বলে। খবর পেয়ে শিশুটির মা-বাবা ও এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে লতিফ উদ্দিনকে আটকে রাখেন। 

খবর পেয়ে রাজীবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লতিফ উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে শিশুটির পরিবারের পক্ষ থেকে লতিফ উদ্দিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত লতিফ উদ্দিনের বিরুদ্ধে শিশু নির্যাতন ও ধর্ষণচেষ্টা আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার (১ জুন) তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।

দৈনিক জনকথা

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রাজিবপুরে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: ওয়াদুদ খন্দকার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনকথা

0:00 0:00
1.0x