ঢাকা    সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
দৈনিক জনকথা

গোয়ালন্দে ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি: বিএনপি নেতার ভাঙারির দোকান থেকে সরকারি মালামাল উদ্ধার, আটক ১

ওয়াদুদ খন্দকার, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি, দৈনিক জনকথা:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরির মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে স্থানীয় এক বিএনপি নেতার ভাঙারির দোকান থেকে চুরিকৃত সরকারি সরঞ্জাম ও মালামাল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে।

রবিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে দৌলতদিয়া-ফরিদপুর মহাসড়কের পাশে গড়ে ওঠা ওই দোকানে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খানের উপস্থিতিতে এই উদ্ধার অভিযান চালানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দোকানটি দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. আইয়ুব আলী খানের। এটি বর্তমানে তাঁর ছেলে অনিক খান পরিচালনা করে আসছিলেন।

ভূমি অফিস ও স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার সকালে দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসে দেখতে পান ভবনের জানালার গ্রিল কাটা এবং দরজা ভাঙা। ভেতরে প্রবেশ করে তারা দেখতে পান অফিসের পানির মোটর, বৈদ্যুতিক তার, ফ্যানসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা-পুলিশকে অবহিত করা হয়।

খবর পেয়ে পুলিশ তদন্তে নামে এবং গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের পাশের ওই ভাঙারির দোকানে অভিযান চালায়। অভিযানকালে দোকানটি থেকে ভূমি অফিসের চুরিকৃত পানির মোটর ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া তল্লাশি চালিয়ে দোকানটি থেকে আরও বিপুল পরিমাণ চোরাই বৈদ্যুতিক সরঞ্জাম, ফ্যান এবং মাদক সেবনের সামগ্রী জব্দ করে পুলিশ। চুরির মালামাল হাতেনাতে উদ্ধারের পর দোকান থেকে বিএনপি নেতা আইয়ুব আলী খানের শ্যালক মো. হালিমকে (৩৫) আটক করা হয়।

ঘটনা প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান khan জানান, "সরকারি অফিস থেকে মালামাল চুরির ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ভাঙারির দোকান থেকে কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। চুরি হওয়া বাকি মালামাল দ্রুত হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধের সাথে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এই অবৈধ দোকানটি সিলগালাসহ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।"

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানিয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে চুরির মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং চোর চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : জেলার খবর

দৈনিক জনকথা

সোমবার, ১৫ জুন ২০২৬

গোয়ালন্দে ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি: বিএনপি নেতার ভাঙারির দোকান থেকে সরকারি মালামাল উদ্ধার, আটক ১

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: ওয়াদুদ খন্দকার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনকথা

0:00 0:00
1.0x