ঢাকা    বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক জনকথা

মালয়েশিয়া পাঠানোর প্রলোভনে চকরিয়ায় ৪ স্কুলছাত্র অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

ক্যানসার রোগীদের সুরথিরাপি থেকে ‘ইন্ডিয়ান আইডল ১৬’ চ্যাম্পিয়ন: জ্যোতির্ময়ী নায়কের অবিশ্বাস্য গল্প ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা বিনোদন ডেস্ক | ২৮ জুলাই, ২০২৬

রাজধানী থেকে সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেফতার

কালিগঞ্জে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: জাংগালিয়ায় শিক্ষার্থীসহ আহত ৮, ইউএনও’র হস্তক্ষেপ কামনা ওয়াদুদ খন্দকার, কালিগঞ্জ (গাজীপুর) , দৈনিক জনকথা:

প্রাথমিকের স্কুল ফিডিং কর্মসূচি: ঝরে পড়া রোধ ও পুষ্টির মেলবন্ধনে নতুন দিগন্ত, প্রয়োজন কঠোর নজরদারি ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা

টাকা দিলে সার্ভার খোলা, না দিলে নেট সমস্যা: জাঙ্গালিয়া ইউপিতে চরম ভোগান্তি ওয়াদুদ খন্দকার, গাজীপুর প্রতিনিধি দৈনিক জনকথা কালীগঞ্জ (গাজীপুর):

মালয়েশিয়া পাঠানোর প্রলোভনে চকরিয়ায় ৪ স্কুলছাত্র অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি 

ওয়াদুদ খন্দকার, চকরিয়া (কক্সবাজার): কক্সবাজারের চকরিয়ায় স্বল্প খরচে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে কাকারা মাধ্যমিক বিদ্যালয়ের চার স্কুলছাত্রকে অপহরণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অপহরণের পর তিন দিন পার হলেও মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। বর্তমানে একটি অপহরণকারী চক্র অপহৃতদের আটকে রেখে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। মুক্তিপণের টাকা না দিলে শিক্ষার্থীদের হত্যা করে লাশ গুম করার হুমকি দেওয়া হচ্ছে বলে ভুক্তভোগী পরিবারগুলো জানিয়েছে। এ ঘটনায় অপহৃত চার শিক্ষার্থীর অভিভাবকেরা চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

এর আগে গত রোববার (৩১ মে) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের দক্ষিণ সুরাজপুর এলাকা থেকে ওই চার শিক্ষার্থীকে অপহরণ করা হয়। অপহৃত শিক্ষার্থীরা হলো— শাহারিয়ার কবির সোহাগ (১৪), মোহাম্মদ শহীদ হোসেন (১৪), মোহাম্মদ মাহিম (১৩) ও ইসাদুল হোছাইন ছামিম (১৫)। তারা সবাই স্থানীয় কাকারা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। এদের মধ্যে শহীদ হোসেন দশম শ্রেণিতে এবং বাকি তিনজন অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে। 

ভুক্তভোগীদের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইউসুফ ও তার স্ত্রী তানিয়া বেগম দীর্ঘদিন ধরে এই চার শিক্ষার্থীকে স্বল্প খরচে মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত রোববার সকালে ওই দম্পতি শিক্ষার্থীদের বাড়ি থেকে ডেকে এনে একটি ব্যক্তিগত গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরে চক্রের সদস্যরা স্বজনদের ফোন করে অপহরণের বিষয়টি নিশ্চিত করে এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে সন্তানদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। 

অপহৃত মোহাম্মদ মাহিমের বাবা সাবের আহমেদ ক্ষোভ ও আর্তনাদ প্রকাশ করে বলেন, আমাদের সন্তানদের ভালো ভবিষ্যতের প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়েছে। এখন তাদের জীবনের ভয় দেখানো হচ্ছে। চক্রের এক সদস্য একটি নির্দিষ্ট নম্বর থেকে ফোন করে পাঁচ লাখ টাকা দাবি করেছে এবং লেনদেনের জন্য চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকার একটি ব্যাংক হিসাব নম্বরও দিয়েছে। তারা আমাদের সন্তানদের ছবি পাঠিয়ে নিশ্চিত করেছে যে বাচ্চারা এখনো জীবিত আছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত আমাদের সন্তানদের উদ্ধার এবং এই অপহরণকারী চক্রকে গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি। 

এ ঘটনায় অপহৃত চার শিক্ষার্থীর বাবা মোসলেম উদ্দিন, সাবের আহমেদ, আব্দুল হামিদ ও মোহাম্মদ আবছার বাদী হয়ে চকরিয়া থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ অপহৃতদের উদ্ধার এবং ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

বিষয় : কক্সবাজার

দৈনিক জনকথা

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মালয়েশিয়া পাঠানোর প্রলোভনে চকরিয়ায় ৪ স্কুলছাত্র অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: ওয়াদুদ খন্দকার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনকথা

0:00 0:00
1.0x