ঢাকা    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
দৈনিক জনকথা

পলাশে নিখোঁজের ৩ দিন পর কালভার্টের নিচে মিলল মাইক্রোবাস চালকের মরদেহ

গাজীপুর জেলা এনসিপির কালীগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন: — ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা

কালীগঞ্জে প্রশাসনের শক্ত অবস্থান: পুনশাহী এলাকায় বন্ধ হলো বাল্যবিয়ে ওয়াদুদ খন্দকার, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ

ক্যানসার রোগীদের সুরথিরাপি থেকে ‘ইন্ডিয়ান আইডল ১৬’ চ্যাম্পিয়ন: জ্যোতির্ময়ী নায়কের অবিশ্বাস্য গল্প ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা বিনোদন ডেস্ক | ২৮ জুলাই, ২০২৬

রাজধানী থেকে সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেফতার

কালিগঞ্জে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: জাংগালিয়ায় শিক্ষার্থীসহ আহত ৮, ইউএনও’র হস্তক্ষেপ কামনা ওয়াদুদ খন্দকার, কালিগঞ্জ (গাজীপুর) , দৈনিক জনকথা:

পলাশে নিখোঁজের ৩ দিন পর কালভার্টের নিচে মিলল মাইক্রোবাস চালকের মরদেহ

পলাশ (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর পলাশ উপজেলায় নিখোঁজের তিনদিন পর ইব্রাহিম খান (২৭) নামে এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৫ জুন, ২০২৬) দুপুরে উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের ভাগদী এলাকার একটি কালভার্টের নিচ থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত ইব্রাহিম খান নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের নেহাব গ্রামের শহিদ খানের ছেলে। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে ইব্রাহিম খান নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। আজ দুপুরে ভাগদী এলাকায় সড়কের পাশের একটি কালভার্টের নিচে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে নিখোঁজ ইব্রাহিমের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। 

স্থানীয়দের বরাতে জানা গেছে, ঘোড়াশালের এই ভাগদী এলাকায় গত কয়েকদিনে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত অপরাধমূলক ঘটনা ঘটেছে। এর আগের দিনও (বুধবার) এই এলাকা থেকে এক রক্তাক্ত বৃদ্ধকে ফেলে যাওয়ার সময় অপর এক চালককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছিল জনতা। পরপর এমন ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরাধীদের দ্রুত শনাক্ত করতে এই সড়কটিকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। 

পলাশ থানা পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। চালক ইব্রাহিম খানকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে কালভার্টের নিচে ফেলে যাওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। 

দৈনিক জনকথা

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

পলাশে নিখোঁজের ৩ দিন পর কালভার্টের নিচে মিলল মাইক্রোবাস চালকের মরদেহ

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: ওয়াদুদ খন্দকার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনকথা

0:00 0:00
1.0x