ঢাকা    সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক জনকথা

টাকা দিলে সার্ভার খোলা, না দিলে নেট সমস্যা: জাঙ্গালিয়া ইউপিতে চরম ভোগান্তি ওয়াদুদ খন্দকার, গাজীপুর প্রতিনিধি দৈনিক জনকথা কালীগঞ্জ (গাজীপুর):

টাকা দিলে সার্ভার খোলা, না দিলে নেট সমস্যা: জাঙ্গালিয়া ইউপিতে চরম ভোগান্তি ওয়াদুদ খন্দকার, গাজীপুর প্রতিনিধি দৈনিক জনকথা কালীগঞ্জ (গাজীপুর): "টাকা দিলে সার্ভার খোলা, না দিলে নেট সমস্যা"—এমনই এক অভিনব ও হয়রানিমূলক অভিযোগ উঠেছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ১নং জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে। দূর-দূরান্ত থেকে আসা সেবাগ্রহীতাদের দিনের পর দিন ঘুরিয়ে মারার পাশাপাশি সময়মতো অফিসে উপস্থিত না হওয়া এবং সেবার নামে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ এখন নিত্যদিনের চিত্র।সম্প্রতি ইউনিয়ন পরিষদের এই চরম অব্যবস্থাপনা ও সেবাগ্রহীতাদের ভোগান্তির একটি চিত্র সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভের মাধ্যমে ফাঁস হওয়ায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড় সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার সকাল ১০টা পেরিয়ে গেলেও জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন কক্ষ তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকে। ওই সময় পরিষদের সামনে ভিড় জমান নানা বয়সী সেবাগ্রহীতারা। দীর্ঘ সময় অপেক্ষা করেও কোনো কর্মকর্তা বা কর্মচারীর দেখা না পেয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ।এ সময় আজমতপুর গ্রামের বাসিন্দা খোরশেদ আলম নামের এক ভুক্তভোগী সেবা নিতে এসে এমন চিত্র দেখে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। তিনি লাইভের শিরোনাম দেন—‘কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদে টাকা দিলে সার্ভার খোলা, না দিলে নেট সমস্যা’। লাইভ চলাকালীন তিনি উপস্থিত অন্যান্য ভুক্তভোগীদের বক্তব্য তুলে ধরেন। অনেকেই অভিযোগ করেন, সাধারণ নিয়মে কোনো কাজ করাতে গেলে সপ্তাহের পর সপ্তাহ ‘সার্ভার ডাউন’ বা ‘নেট সমস্যা’র অজুহাত দেওয়া হয়। কিন্তু দালালের মাধ্যমে কিংবা অতিরিক্ত টাকা দিলে সেই মুহূর্তেই সার্ভার সচল হয়ে যায় এবং কাজ সম্পন্ন হয়।ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে এবং কমেন্ট বক্সে সাধারণ মানুষ তাদের পুঞ্জীভূত ক্ষোভ ও ভোগান্তির কথা তুলে ধরে মন্তব্য করতে থাকেন।লাইভ চলাকালীন বিষয়টি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলামকে জানানো হলে, তিনি লাইভটি কেটে দেওয়ার অনুরোধ করেন এবং দ্রুত পরিষদের প্রশাসককে ঘটনাস্থলে পাঠানোর আশ্বাস দেন। এর কিছুক্ষণ পর সকাল সাড়ে ১০টার দিকে জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক আবুল হোসেন আকাশ এবং ইউপি সচিব অফিসে এসে পৌঁছান। তবে লাইভে বিভিন্ন যৌক্তিক প্রশ্ন করায় তারা উপস্থিত সেবাগ্রহীতা ও লাইভকারীর ওপর চরম ক্ষিপ্ত ও বিরক্ত হন।ভোগান্তির বিষয়ে লাইভকারী খোরশেদ আলম বলেন, "আমি নিজে এবং উপস্থিত শত শত মানুষের ভোগান্তি দেখে জনগণের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার পর ফেসবুক লাইভে আসতে বাধ্য হয়েছি। আশা করি, এই লাইভের পর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চোখ খুলবে এবং সাধারণ মানুষ হয়রানি থেকে মুক্তি পাবে।"এ ব্যাপারে জানতে চাইলে জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক আবুল হোসেন আকাশ অভিযোগ অস্বীকার করে জানান, "সেবাপ্রার্থীদের কোনো বড় সমস্যা হয়নি। সকালের বৃষ্টির কারণে অফিসে আসতে একটু দেরি হয়েছিল। তবে অফিসে সময়মতো উপস্থিত না থাকার অপরাধে কম্পিউটার অপারেটরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে।"কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলাম বলেন, "ফেসবুক লাইভের মাধ্যমে জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের বিষয়টি আমি জেনেছি। সংশ্লিষ্টদের ইতিমধ্যে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনগণের সেবা নিয়ে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না। আমি খুব শীঘ্রই পরিষদ কার্যালয়টি পরিদর্শনে যাব এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।"ভুক্তভোগী এলাকাবাসীর দাবি, শুধু মৌখিক সতর্কবার্তা বা লোকদেখানো শোকজ নয়; জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেবার নামে চলা এই ‘অর্থ বাণিজ্য’ ও ‘সার্ভার সিন্ডিকেট’ ভেঙে দিয়ে দোষীদের বি

দৈনিক জনকথা

সোমবার, ২০ জুলাই ২০২৬

টাকা দিলে সার্ভার খোলা, না দিলে নেট সমস্যা: জাঙ্গালিয়া ইউপিতে চরম ভোগান্তি ওয়াদুদ খন্দকার, গাজীপুর প্রতিনিধি দৈনিক জনকথা কালীগঞ্জ (গাজীপুর):

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: ওয়াদুদ খন্দকার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনকথা

0:00 0:00
1.0x