ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনকথা

মাধবপুরে নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেপটিক ট্যাংকে মিলল কৃষকের কঙ্কাল, গ্রেপ্তার ৪ মাধবপুর (হবিগঞ্জ) ওয়াদুদ খন্দকার দৈনিক জনকথা

মাধবপুরে নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেপটিক ট্যাংকে মিলল কৃষকের কঙ্কাল, গ্রেপ্তার ৪

মাধবপুর (হবিগঞ্জ) ওয়াদুদ খন্দকার দৈনিক জনকথা 

হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজ হওয়ার দীর্ঘ সাড়ে তিন বছর পর মহব্বত আলী (৩৯) নামে এক কৃষকের পচাগলা কঙ্কাল ও দেহাবশেষ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামের একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে এই কঙ্কাল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— রামনগর গ্রামের শাহ আলম (৪২), তাঁর স্ত্রী জাহানারা বেগম (৩৪), প্রতিবেশী জয়নাল মিয়া ও ইয়াছিন মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মহব্বত আলী রামনগর গ্রামের রুসমত আলীর ছেলে। পেশায় কৃষক হলেও তিনি স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতেন, যা এলাকায় তাঁকে পুলিশ সোর্স হিসেবে পরিচিত করে তোলে। ২০২৩ সালের ৩০ জুলাই তিনি হঠাৎ নিখোঁজ হন। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর পরিবারের পক্ষ থেকে মাধবপুর থানায় মামলা দায়ের করা হলেও এতদিন ঘটনার কোনো ক্লু মিলছিল না।

সম্প্রতি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলার তদন্তভার গ্রহণ করে আধুনিক প্রযুক্তির সহায়তায় ঘটনার রহস্য উদ্ঘাটন করে। গ্রেপ্তারকৃতদের দেওয়া স্বীকারোক্তিমূলক তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে শাহ আলমের বাড়ির সেপটিক ট্যাংকে অভিযান চালিয়ে মহব্বত আলীর দেহাংশ উদ্ধার করা হয়। দীর্ঘ সাড়ে তিন বছর পর চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের জট খোলায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক জনকথা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মাধবপুরে নিখোঁজের সাড়ে ৩ বছর পর সেপটিক ট্যাংকে মিলল কৃষকের কঙ্কাল, গ্রেপ্তার ৪ মাধবপুর (হবিগঞ্জ) ওয়াদুদ খন্দকার দৈনিক জনকথা

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: ওয়াদুদ খন্দকার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনকথা

0:00 0:00
1.0x