ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনকথা

চুয়েট স্কুল এন্ড কলেজের তামজিদ চট্টগ্রাম বোর্ডে প্রথম: সাফল্যের চূড়ায় চুয়েট অধ্যাপকের সন্তান ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা:

চুয়েট স্কুল এন্ড কলেজের তামজিদ চট্টগ্রাম বোর্ডে প্রথম: সাফল্যের চূড়ায় চুয়েট অধ্যাপকের সন্তান

ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা:

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে চুয়েট স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের কৃতী ছাত্র তামজিদ তাহমিদ রেজা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। প্রাপ্ত মোট নম্বরের মধ্যে ১২২২ নম্বর পেয়ে সে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে।

তামজিদ তাহমিদ রেজার এই অনন্য সাধারণ সাফল্যে চুয়েট ক্যাম্পাসসহ পুরো চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) রসায়ন বিভাগের সম্মানিত অধ্যাপক ড. রেজাউল করিমের সন্তান।

নিজের এই গৌরবময় অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে তামজিদ তাহমিদ রেজা জানায়, "এই ফলাফলের পেছনে আমার শিক্ষক শিক্ষিকা এবং পিতা-মাতার অবদান সবচেয়ে বেশি। তাদের সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা ছাড়া এই জায়গায় পৌঁছানো সম্ভব হতো না। আমি ভবিষ্যতে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।"

ছেলের এই অভাবনীয় সাফল্যে আবেগাপ্লুত বাবা অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, "তামজিদ সবসময়ই পড়াশোনায় খুব মনোযোগী ও অধ্যবসায়ী ছিল। তার এই ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমরা ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং সকলের কাছে দোয়া চাই।"

এদিকে তামজিদের এই ঐতিহাসিক সাফল্যে চুয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও শিক্ষকমণ্ডলী তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। শিক্ষকরা জানান, তামজিদ শুধু মেধার স্বাক্ষরই রাখেনি, বরং তার কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতা আজ তাকে এই শীর্ষস্থানে নিয়ে এসেছে। তার এই অর্জন প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীদের জন্যও এক বিশাল অনুপ্রেরণা হয়ে থাকবে।

চট্টগ্রাম বোর্ডের এবারের ফলাফলে ১২২২ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করা তামজিদ তাহমিদ রেজাকে ‘দৈনিক জনকথা’ পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

দৈনিক জনকথা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

চুয়েট স্কুল এন্ড কলেজের তামজিদ চট্টগ্রাম বোর্ডে প্রথম: সাফল্যের চূড়ায় চুয়েট অধ্যাপকের সন্তান ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা:

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: ওয়াদুদ খন্দকার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনকথা

0:00 0:00
1.0x