ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনকথা

কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ: তদন্তের আশ্বাস পুলিশের ওয়াদুদ খন্দকার, গাজীপুর প্রতিনিধি, দৈনিক জনকথা

কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ: তদন্তের আশ্বাস পুলিশের

ওয়াদুদ খন্দকার, গাজীপুর প্রতিনিধি, দৈনিক জনকথা

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণ, মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। একই ঘটনায় ওসির বন্ধু সোহেল নামে আরেক ব্যক্তির বিরুদ্ধেও সহযোগিতার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী ওই তরুণী নিজেকে নিরাপদ রাখতে এবং ন্যায়বিচারের আশায় গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, প্রায় ১ বছর ৫ মাস আগে ওসি ইফতেখার হোসেন যখন কাশিমপুর থানায় কর্মরত ছিলেন, তখন ওই তরুণী একটি ব্যক্তিগত সমস্যা নিয়ে থানায় যান। সেই সুবাদে ওসির বন্ধু সোহেল ওই তরুণীর মোবাইল নম্বর সংগ্রহ করে ওসিকে দেন। পরবর্তীতে ওসি ইফতেখার তরুণীর সঙ্গে নিয়মিত যোগাযোগ শুরু করেন এবং একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, দীর্ঘ সময় ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওসির বন্ধু সোহেলের সহযোগিতায় ওই তরুণীর সঙ্গে একাধিকবার জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। সম্প্রতি ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে ওসি ইফতেখার হোসেন তাকে সাফ জানিয়ে দেন যে তিনি তাকে বিয়ে করবেন না। ওসির এ ধরনের আচরণে তরুণী প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে ভুক্তভোগী তরুণী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ওসি ও তার লোকজনের অব্যাহত হুমকির মুখে তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বিষয়টিকে ভিত্তিহীন বলে দাবি করেন।

এদিকে, অভিযোগ দায়েরের পর দীর্ঘ দেড় মাস পেরিয়ে গেলেও ঘটনার তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। বিভাগীয়ভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দোষী প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

দৈনিক জনকথা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ: তদন্তের আশ্বাস পুলিশের ওয়াদুদ খন্দকার, গাজীপুর প্রতিনিধি, দৈনিক জনকথা

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: ওয়াদুদ খন্দকার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনকথা

0:00 0:00
1.0x