ঢাকা    মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
দৈনিক জনকথা

কালীগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা সম্পন্ন: চেয়ারম্যান প্রার্থী হিসেবে এম এম শোয়াইবের নাম ঘোষণা

বিশেষ প্রতিনিধি, দৈনিক জনকথা

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশব্যাপী মাসব্যাপী 'জুলাই পদযাত্রা-২০২৬' কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জে এক বিশাল পদযাত্রা ও পথসভার আয়োজন করে। কালীগঞ্জ শ্রমিক কলেজ এলাকা থেকে শুরু হওয়া এই পদযাত্রা শেষে স্থানীয় বাসস্ট্যান্ডে এক বিশাল পথসভা ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের এক দফার ঘোষক ও এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় তিনি তাঁর বক্তব্যে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, সরকার জুলাই সনদ ও রেফারেন্ডাম (গণভোট)-এর রায় অস্বীকার করে জাতির সাথে গাদ্দারি করছে। 

চেয়ারম্যান প্রার্থী হিসেবে এম এম শোয়াইবের নাম ঘোষণা
পদযাত্রা ও পথসভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক এম এম শোয়াইব। পথসভা চলাকালীন স্থানীয় নেতাকর্মী ও জনগণের উপস্থিতিতে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে এম এম শোয়াইবের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। আসন্ন স্থানীয় নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে তিনি কালীগঞ্জ থেকে প্রতিদ্বন্দিতা করবেন। 

উক্ত পথসভা ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, গাজীপুর মহানগর এনসিপির সদস্য সচিব আবদুল্লাহ আল মুহিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সংকট নিরসন, কর্মসংস্থান বৃদ্ধি এবং সীমান্ত সুরক্ষার দাবি জানান। এনসিপির এই মাসব্যাপী কর্মসূচি এবং স্থানীয় পর্যায়ে এম এম শোয়াইবকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণার মধ্য দিয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাচনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ হলো। 

দৈনিক জনকথা

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

কালীগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা সম্পন্ন: চেয়ারম্যান প্রার্থী হিসেবে এম এম শোয়াইবের নাম ঘোষণা

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: ওয়াদুদ খন্দকার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনকথা

0:00 0:00
1.0x