ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনকথা

মোহাম্মদপুর থেকে স্বেচ্ছাসেবক দল নেতা ‘তেরেনাম বাবু’ গ্রেপ্তার নিজস্ব প্রতিবেদক, ঢাকা ১১ নভেম্বর ২০২৬

মোহাম্মদপুর থেকে স্বেচ্ছাসেবক দল নেতা ‘তেরেনাম বাবু’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা   ১১ নভেম্বর ২০২৬

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে ‘তেরেনাম বাবু’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

ডিবির অতিরিক্ত কমিশনার জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই লিটন মাহমুদ বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে ঠিক কোন মামলায় বা কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন ডিবির ওই কর্মকর্তা।

উল্লেখ্য, লিটন মাহমুদ বাবু ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি সংগঠনটির মহানগর উত্তর শাখার আসন্ন পুনর্গঠন প্রক্রিয়াকে কেন্দ্র করে শীর্ষ পদের আলোচনায়ও তার নাম শোনা যাচ্ছিল।

দৈনিক জনকথা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মোহাম্মদপুর থেকে স্বেচ্ছাসেবক দল নেতা ‘তেরেনাম বাবু’ গ্রেপ্তার নিজস্ব প্রতিবেদক, ঢাকা ১১ নভেম্বর ২০২৬

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: ওয়াদুদ খন্দকার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনকথা

0:00 0:00
1.0x