ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনকথা

আংশিক উপদেষ্টা পরিষদ গঠন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), থাকছেন অভিজ্ঞ ও গুণীজনেরা ওয়াদুদ খন্দকার, নিজস্ব প্রতিবেদক | দৈনিক জনকথা

আংশিক উপদেষ্টা পরিষদ গঠন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), থাকছেন অভিজ্ঞ ও গুণীজনেরা

ওয়াদুদ খন্দকার, নিজস্ব প্রতিবেদক | দৈনিক জনকথা

চলতি সপ্তাহের মধ্যেই আংশিক উপদেষ্টা পরিষদ গঠন এবং এর সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিভিন্ন পেশা ও স্তরের অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত এই পরিষদে দেশের ও প্রবাসের গুণী মানুষদের অন্তর্ভুক্ত করা হচ্ছে।

দলটির একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, দলের নীতি-নির্ধারণী পর্যায়ে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই উপদেষ্টা পরিষদে বিভিন্ন পেশাজীবী, সাবেক আমলা, সামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী, সাংবাদিক এবং গবেষকদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, উপদেষ্টা পরিষদে যাঁদের নাম এরই মধ্যে নিশ্চিত হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন—

• বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা: ডাকসুর সাবেক সহকারী সাধারণ সম্পাদক (এজিএস-১৯৮২) ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক।

• মেজবাহ উদ্দীন: সাবেক অতিরিক্ত সচিব।

• ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ফজলুর রহমান: সাবেক সেনা কর্মকর্তা।

• প্রকৌশলী সাবিনা আহমেদ: বাংলাদেশি বংশোদ্ভূত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও নিরাপত্তা বিশেষজ্ঞ (যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নকশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন)।

• অধ্যক্ষ মুফতি মাওলানা শাইখ মুহাম্মাদ উছমান গনী: বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ।

• মাসকাওয়াথ আহসান: জ্যেষ্ঠ সাংবাদিক।

• ব্যারিস্টার ওমর ফারুক: সুপ্রিম কোর্টের আইনজীবী।

এনসিপির নীতিনির্ধারকদের মতে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা অভিজ্ঞ ব্যক্তিদের দিকনির্দেশনা দলের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।

সূত্র আরও জানিয়েছে, আংশিক উপদেষ্টা পরিষদের তালিকা চূড়ান্ত করার কাজ শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই পরিষদের নাম ঘোষণা করা হবে।

দৈনিক জনকথা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

আংশিক উপদেষ্টা পরিষদ গঠন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), থাকছেন অভিজ্ঞ ও গুণীজনেরা ওয়াদুদ খন্দকার, নিজস্ব প্রতিবেদক | দৈনিক জনকথা

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: ওয়াদুদ খন্দকার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনকথা

0:00 0:00
1.0x