ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
দৈনিক জনকথা

এনসিপি-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মনোনীত হওয়ায় এম.এম. শোয়াইবকে কালীগঞ্জ শাখার অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক / কালীগঞ্জ প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে বিশিষ্ট সংগঠক ও তরুণ নেতা এম.এম. শোয়াইব "প্রশিক্ষণ সম্পাদক" মনোনীত হয়েছেন। তাঁর এই গুরুত্বপূর্ণ প্রাপ্তিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কালীগঞ্জ শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও নতুন বিপ্লবের শুভেচ্ছা জানানো হয়েছে।

এক যৌথ অভিনন্দন বার্তায় কালীগঞ্জ শাখার নেতৃবৃন্দ বলেন, এম.এম. শোয়াইব-এর মেধা, প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে এনসিপি-র কেন্দ্রীয় কার্যক্রম এবং প্রশিক্ষণ বিভাগ এক নতুন উচ্চতায় পৌঁছাবে। দেশের এই ক্রান্তিলগ্নে সার্বভৌমত্ব রক্ষা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত নির্মাণ এবং তরুণ সমাজকে নতুন বাংলাদেশ গড়ার রূপকল্পে সুসংগঠিত করতে তাঁর এই নতুন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে স্থানীয় নেতৃবৃন্দ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

নেতৃবৃন্দ আরও বলেন, তৃণমূল পর্যায় থেকে উঠে আসা এই দক্ষ সংগঠক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও রাজনৈতিক শিক্ষায় দীক্ষিত করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।

বিবৃতিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কালীগঞ্জ শাখার সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ এম.এম. শোয়াইবের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াইয়ে তাঁর নেতৃত্ব এনসিপি-কে আরও গতিশীল করবে।

দৈনিক জনকথা

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

এনসিপি-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মনোনীত হওয়ায় এম.এম. শোয়াইবকে কালীগঞ্জ শাখার অভিনন্দন

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: ওয়াদুদ খন্দকার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনকথা

0:00 0:00
1.0x