কালীগঞ্জ ইউএনও ও নির্বাচন কর্মকর্তার সাথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মতবিনিময়
ওয়াদুদ খন্দকার, কালীগঞ্জ প্রতিনিধি | দৈনিক জনকথা
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং উপজেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা নির্বাচন কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কালীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
আজ রোববার (২৯ নভেম্বর) উপজেলা পরিষদে এই সাক্ষাৎ ও আলোচনা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও কালীগঞ্জ উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এনসিপি নেতৃবৃন্দ।
উক্ত সৌজন্য সাক্ষাৎ ও আলোচনায় কালীগঞ্জ উপজেলা এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন— উপজেলা এনসিপির আহ্বায়ক এস এম রিদওয়ান রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আপেল মামুন সরকার, যুগ্ম আহ্বায়ক ওয়াদুদ খন্দকার ও শারমিন খান, যুগ্ম সদস্য সচিব মঈনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফাহিম আলম, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক শামীমা আক্তার, মিডিয়া বিষয়ক সম্পাদক মোরশেদ আলম এবং সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ কাজী।
সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ জানান, কালীগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সর্বদা বদ্ধপরিকর। উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকেও জনস্বার্থে ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।