ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনকথা

শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণায় সরকারকে আলী নাসের খানের সাধুবাদ ওয়াদুদ খন্দকার, গাজীপুর (দৈনিক জনকথা)

শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণায় সরকারকে আলী নাসের খানের সাধুবাদ

ওয়াদুদ খন্দকার, গাজীপুর (দৈনিক জনকথা): গাজীপুর-২ আসনের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির সফল বাস্তবায়নের লক্ষে একধাপ এগিয়ে গেল তৈরি পোশাকশিল্প সমৃদ্ধ এই অঞ্চলটি। অত্র আসনে শাপলা কলির নির্বাচনি ইশতেহারে শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল ও শিশু সদন নির্মাণের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার ধারাবাহিকতায় গাজীপুরে শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। সরকারের এই যুগান্তকারী ও কল্যাণমুখী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব অ্যাডভোকেট আলী নাসের খান।

এক বিবৃতিতে অ্যাডভোকেট আলী নাসের খান বলেন, "গাজীপুর হচ্ছে এ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং এর মূল কারিগর হলেন লাখ লাখ মেহনতি শ্রমিক। শাপলা কলির নির্বাচনী ইশতেহারে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিশেষায়িত হাসপাতাল ও তাদের সন্তানদের কল্যাণে শিশু সদন নির্মাণের যে অঙ্গীকার করা হয়েছিল, তা আজ আলোর মুখ দেখতে যাচ্ছে।"

তিনি আরও উল্লেখ করেন, সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে শ্রমিকদের দীর্ঘদিনের একটি মৌলিক দাবি পূরণ হতে চলেছে। বিশেষায়িত এই হাসপাতালটি নির্মিত হলে গাজীপুরের লাখ লাখ পোশাক শ্রমিক স্বল্প খরচে ও দ্রুততম সময়ে আধুনিক চিকিৎসাসেবা পাবেন, যা তাদের জীবনযাত্রার মান ও কর্মদক্ষতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। একই সাথে তিনি এই প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং ইশতেহারের বাকি অংশ—বিশেষ করে 'শিশু সদন' প্রতিষ্ঠার কাজটিও দ্রুত সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

গাজীপুরের সর্বস্তরের শ্রমিক সংগঠন এবং সাধারণ মানুষও সরকারের এই ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা মনে করছেন, এই হাসপাতালটি নির্মিত হলে গাজীপুরের চিকিৎসা খাতে এক নতুন দিগন্তের উন্মোচন হবে।

দৈনিক জনকথা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণায় সরকারকে আলী নাসের খানের সাধুবাদ ওয়াদুদ খন্দকার, গাজীপুর (দৈনিক জনকথা)

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: ওয়াদুদ খন্দকার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনকথা

0:00 0:00
1.0x