ঢাকা    শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক জনকথা

সংঘর্ষ: পুলিশের গাড়িতে আগুন, বিএনপি অফিস ভাঙচুর, গ্রেপ্তার ৮ ওয়াদুদ খন্দকার, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি (দৈনিক জনকথা):

গোপালগঞ্জে লগি-বৈঠার মিছিল ও সংঘর্ষ: পুলিশের গাড়িতে আগুন, বিএনপি অফিস ভাঙচুর, গ্রেপ্তার ৮

ওয়াদুদ খন্দকার, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি (দৈনিক জনকথা): গোপালগঞ্জে লগি-বৈঠার মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, বিএনপি অফিস ভাঙচুর এবং সড়ক ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে টুঙ্গিপাড়া ও জেলা সদরের বিভিন্ন এলাকায় এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে জেলাজুড়ে ব্যাপক পুলিশ মোতায়েন ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে। এছাড়া সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় লগি-বৈঠা নিয়ে জড়ো হন উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। সেখানে তারা গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই তাদের সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যোগ দিয়ে একটি বিশাল লগি-বৈঠার মিছিল বের করেন।

মিছিলটি পাটগাতী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার সময় একপর্যায়ে উত্তেজিত নেতা-কর্মীরা টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা চালায়। তারা অফিসটিতে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে।

এদিকে, মহাসড়ক অবরোধ ও ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালীন উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছোঁড়ে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জেলাজুড়ে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে অভিযান চলছে। উদ্ধারকৃত ১৫টি ককটেল নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করায় গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশি টহল জোরদার রাখা হয়েছে।

দৈনিক জনকথা

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সংঘর্ষ: পুলিশের গাড়িতে আগুন, বিএনপি অফিস ভাঙচুর, গ্রেপ্তার ৮ ওয়াদুদ খন্দকার, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি (দৈনিক জনকথা):

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: ওয়াদুদ খন্দকার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনকথা

0:00 0:00
1.0x