ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
দৈনিক জনকথা

ছাতিয়ানী পশ্চিম পাড়ার রাস্তার কাজ পরিদর্শন: খুব শীঘ্রই শুরু হচ্ছে উন্নয়নযজ্ঞ বিশেষ প্রতিনিধি, গাজীপুর:গাজীপুরের

ছাতিয়ানী পশ্চিম পাড়ার রাস্তার কাজ পরিদর্শন: খুব শীঘ্রই শুরু হচ্ছে উন্নয়নযজ্ঞ 

বিশেষ প্রতিনিধি, গাজীপুর:গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছাতিয়ানী গ্রামের সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হতে যাচ্ছে। গ্রামটির পশ্চিম পাড়ার রাস্তা সংস্কার কাজের আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ ঠিকাদার জনাব নজরুল ইসলাম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে রাস্তাটির দায়িত্ব বুঝে নেন।রাস্তাটি ঠিকাদারকে বুঝিয়ে দেওয়ার সময় এক সংক্ষিপ্ত পরিদর্শনে উপস্থিত ছিলেন জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের বিএনপি সভাপতি ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জনাব নেছার উদ্দিন। তিনি রাস্তার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত শেষ করার তাগিদ দেন।পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব হুমায়ুন কবির শেখ এবং ৪ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য (মেম্বার) সৈয়দ আহমেদ কবির বুলবুল।স্থানীয় এলাকাবাসী জানান, ছাতিয়ানী পশ্চিম পাড়ার এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। ঠিকাদার কাজ বুঝে নেওয়ায় এবং স্থানীয় রাজনৈতিক ও জনপ্রতিনিধিদের সক্রিয় উপস্থিতিতে এলাকাবাসীর মনে নতুন আশার সঞ্চার হয়েছে।উপস্থিত নেতৃবৃন্দ জানান, জনস্বার্থে এই রাস্তার উন্নয়ন কাজ অত্যন্ত জরুরি ছিল। ঠিকাদার আজ কাজ বুঝে নিয়েছেন এবং খুব শীঘ্রই এই কাজের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। দ্রুততম সময়ের মধ্যে টেকসইভাবে রাস্তার কাজ সম্পন্ন করে জনগণের যাতায়াত নির্বিঘ্ন করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

দৈনিক জনকথা

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ছাতিয়ানী পশ্চিম পাড়ার রাস্তার কাজ পরিদর্শন: খুব শীঘ্রই শুরু হচ্ছে উন্নয়নযজ্ঞ বিশেষ প্রতিনিধি, গাজীপুর:গাজীপুরের

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: ওয়াদুদ খন্দকার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনকথা

0:00 0:00
1.0x