ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
দৈনিক জনকথা

ষড়যন্ত্রের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ: শান্তি রক্ষায় রাজপথে থাকার ঘোষণা ফজলুল হক মিলনের : ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা

ষড়যন্ত্রের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ: শান্তি রক্ষায় রাজপথে থাকার ঘোষণা ফজলুল হক মিলনের

ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা

কালীগঞ্জ (গাজীপুর): দেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না উল্লেখ করে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন বলেছেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে রয়েছেন। আগামী দিনেও দেশের স্বার্থে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে তারা রাজপথে থাকবেন।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌরসভাসহ সব ইউনিয়ন, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক সংলগ্ন খোদেজা কমপ্লেক্স প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। সন্ধ্যা পর্যন্ত চলা এই সমাবেশে দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সমাবেশে ফজলুল হক মিলন অভিযোগ করে বলেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছিল, তখন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করে দেশের মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, চোরাপথে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দেশের স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে।

দৈনিক জনকথা

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ষড়যন্ত্রের প্রতিবাদে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ: শান্তি রক্ষায় রাজপথে থাকার ঘোষণা ফজলুল হক মিলনের : ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: ওয়াদুদ খন্দকার
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক জনকথা

0:00 0:00
1.0x